Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দ্বিতীয় দিনে কত আয় করলো শাহরুখের ‘ডাঙ্কি’?

দ্বিতীয় দিনে কত আয় করলো শাহরুখের ‘ডাঙ্কি’?

 অনলাইন ডেস্ক    ২৩ ডিসেম্বার, ২০২৩ ১৭:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা।

হিন্দুস্তান টাইমস বলেছে, চলতি বছরে শাহরুখের তৃতীয় এই সিনেমাটির শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম ও দ্বিতীয় দিনের আগে দুই সিনেমার তুলনায় অনেকটাই কম আয় করেছে ডাঙ্কি।

সচনিল্কের রিপোর্ট অনুযায়ী, বক্স অফিসে শাহরুখের ডাঙ্কি দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি। অন্যদিকে প্রথমদিন এটির আয় করেছে ৩০ কোটি রুপি। দুইদিনে আয় করেছে সর্বমোট ৪৯.২০ কোটি রুপি।

এদিকে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, ‘ডাঙ্কি’ দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ২১ কোটি রুপি আয় করেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় গোপালগঞ্জে জায়েদ খান...

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘পুরো বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছে এই সিনেমা। ৫৮ কোটি রুপির ব্যবসা করেছে ডাঙ্কি বিশ্বজুড়ে।’


‘ডাঙ্কি’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই সিনেমায় প্রথমবার কাজ করেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। সিনেমাটিতে অভিনয় করেছেন, দিয়া মির্জা, তাপসী পান্নু ও বোমান ইরানি প্রমুখ। ‘ডাঙ্কি’ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

অনলাইন ডেস্ক