ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই নায়ক। সেই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, মেয়েরা তার ফেসবুকের ইনবক্সে সবসময় পজিটিভ কথা বলেন। কখনো নেতিবাচক কথা বলেন না।
তবে বেশির ভাগ ছেলেরা আমার ফেসবুকে বাজে মন্তব্য করেন। এমনকি অনেকে গালিগালাজও করেন।
তিনি আরো বলেন, মেয়েরা আমাকে খুব পছন্দ করেন। এর কারণ হিসেবে তিনি মনে করেন এটা তার রাশির প্রভাব। তবে ছেলেদের নিয়ে তার অভিযোগের শেষ নেই।
সেই অনুষ্ঠানে জায়েদ খান সাংবাদিকদের জানান, মেয়েরা তার ফেসবুকের ইনবক্সে নেতিবাচক কথা না বললেও ছেলেরা কেন এমনটা করেন সেটার ব্যাখাও দিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন: ফিলিস্তিনকে সমর্থন করায় বিপাকে মিয়া খলিফা...
তিনি বলেন, অনেক বিবাহিত মেয়েই তাদের মোবাইলে আমার ছবি রাখেন, আমাকে পছন্দ করেন। সেটাই হয়তো তাদের স্বামীরা পছন্দ করেন না। সেজন্য আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বাজে কথা বলে।
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের দাবি, মেয়েরা তাকে বেশ পছন্দ করেন। তাই ইনবক্সে মেয়েদের মেসেজের পরিমাণ বেশি। এমনকি অনেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ সালে মহম্মদ হান্নান পরিচালিত ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














