ডিবি কার্যালয়ে ক্ষমা চাইলেন তানজিন তিশা

 অনলাইন ডেস্ক    ২৫ নভেম্বার, ২০২৩ ১৭:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর তানজিন তিশা। অভিনয় ক্যারিয়ারের এখনো পূর্ণ হয়নি এক যুগ । এর মধ্যেই গত কয়েকদিন ধরে তানজিন তিশা আর গণমাধ্যমকর্মীদের মধ্যে চলছিল অভিযোগের টানাপোড়েন। এবার সে মনোমালিন্যের অবসান হলো ডিবি অফিসে। ডিবি কার্যালয়েই সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী।

বিশেষ করে প্রেম সংক্রান্ত খবরের একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন তিশা। চলতি সপ্তাহে ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারো আলোচনায় তিনি।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমকে সঙ্গে নিয়ে আজ শনিবার সকাল ১০টার সময় ডিবি কার্যালয়ে উপস্থিত হন তিশা। সেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরাও।

ঘটনার শুরু হয় একটি ফোনকলকে কেন্দ্র করে। একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দেন তিনি। এ বিষয়টি দেশে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিলে গণমাধ্যমকর্মীরা তানজিন তিশার বিপক্ষে অবস্থান নেন।

আরও পড়ুন: বিয়ের জন্য মনের মানুষ খুঁজছেন নুসরাত ফারিয়া!...

সেই মনোমালিন্যের অবসান করতে আজ ডিবি অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তিশা তার ভুলের জন্য ক্ষমা চান। পাশাপাশি তিনি ডিবি অফিসে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগটিও প্রত্যাহার করেন।

সাংবাদিকরাও তিশা ইস্যুতে দুঃখ প্রকাশ করেন। এসময় সাংবাদিকদের পক্ষে কথা বলেন, সিনিয়র বিনোদন সাংবাদিক বুলবুল আহমেদ জয়। তিনি বলেন, শিল্পীদের কখনই ভুলে গেলে চলবে না সাংবাদিকরা তাদের প্রতিপক্ষ নয়। তবে বিতর্ক নয়, আমাদের একসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ বিষয়ে নাসিম বলেন, আমরা একে অন্যের পরিপূরক। শিল্পী ও সাংবাদিক উভয়েই সমাজ ও দর্শকের প্রতি দায়দায়িত্ব আছে। তাই সমঝোতায় সাংবাদিকরা ও তিশা উভয়েই নিজ নিজ জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন। একে অন্যের প্রতি সুসম্পর্ক, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা রেখে সামনের দিনগুলোতে একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাব আশা করি।

উল্লেখ্য, অভিনেত্রী তানজিন তিশা ও বিনোদন সাংবাদিকের মধ্যে চলতে থাকা দীর্ঘসময়ের মনোমালিন্যের সমাধান করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

অনলাইন ডেস্ক