Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সংসারে ফিরে এলেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ

সংসারে ফিরে এলেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১৭:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 127 বার

অবশেষে মান অভিমান ভুলে একই ছাদের নিচে সুখের সংসার করছেন বাংলাদেশের ঢালিউড নায়ক শরিফুল রাজ ও জনপ্রিয় নায়িকা পরীমণি। জীবনে অনেক অঘটন ঘটে গেলেও সব বাঁধাকে পার করে বর্তমানে এ তারকা জুটি আবার সুখের সংসার করছেন।

এই মুহূর্তে বসুন্ধরার বাড়িতেই একসঙ্গে আছেন রাজ-পরীমণি আর তাদের একমাত্র ছেলে রাজ্য।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতা শরিফুল রাজ নিজেই সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্য আর পরীকে নিয়েই আমার ঘর। এ ঘর যখনই ঠিক করতে যাই তখনই চারপাশের মানুষ নতুন ইস্যু তৈরি করে, যা বিরক্তিকর।

আরও পড়ুন: অঙ্কুশের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য, হঠাৎ কী হলো?...

রাজ জানান, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। তবে ওই ইস্যুকে কেন্দ্র করে অন্য ইস্যু তৈরি করাটা ঠিক নয়। আসলে আমাদেরকে নিয়ে মানুষ একটু বেশি বাজনা বাজায়। শুধু বলতে চাই, আমি আর পরী ভালো আছি। আমাদের সম্পর্কও ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই।

এ সময় আফসোস করে তিনি আরও বলেন, চারপাশের মানুষদের নিয়ে কিছুই বলার নেই। নিজেকে একটু গুছিয়ে নিই, তারপর যখন সময় হবে তখন তাদের সম্পর্কে সব বলব। এখন তারা আমাদের জীবনে সমস্যা তৈরি করে যদি ভালো থাকে তবে থাকুক।

অনলাইন ডেস্ক