বলিউড নায়ক শাহরুখ খান নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেই। চার বছর পর রুপালি পর্দায় ফিরে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। সেই রেশ কাটার পরপরই শাহরুখ এলেন ‘জওয়ান’ হয়ে। এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন তিনি।
এবার বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড বাদশা শাহরুখ খান।
‘জওয়ান’ সিনেমা মুক্তির তিন দিন পর ৩০০ কোটি টাকার বশি আয় হয়েছে।
আরও পড়ুন: দীর্ঘ দিন পর শাকিব-বুবলী এক সঙ্গে...
বলি মুভি রিভিউজ জানিয়েছে, প্রথম দিনে বিশ্বব্যাপী আয় হয় ১২৯.৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি ও তৃতীয় দিনে ১২৪.৫৮ কোটি রুপি আয় হয়।
যার মোট আয় দাঁড়িয়েছে ৩৬৫ কোটি রুপি। বাংলাদেশি টাকায় ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
জওয়ান’ মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরা ভূয়সী প্রশংসা করছেন।
এরই মধ্যেয় নেটদুনিয়ায় ফাঁস হয়েছে ‘জওয়ান’ সিনেমাটি। যা নিয়ে রীতিমতো হতাশ শাহরুখ ভক্তরা।
আরও পড়ুন: চার কোটি টাকার ক্ষতির লিগ্যাল নোটিশ পাঠালেন শাকিব খান...
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার নায়িকা সুপারস্টার নয়নতারা।
এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














