ঢাকাই সিনেমার নায়ক কাজী মারুফের ‘গ্রিনকার্ড’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে। ইতোমধ্যে সিনেমার প্রচার শুরু করেছেন এই অভিনেতা। প্রচারের অংশ হিসেবে যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে।
এক টেলিভিশন শোতে গিয়ে মারুফ নিজের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশে শাকিব খান ও কাজী মারুফের পরে কোনো নায়ক নেই। শুধু তাই নয়, ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি ছাড়া আর কোনো নায়িকাই নেই বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও জানান, এরই মধ্যে তার চলচ্চিত্র গ্রিনকার্ড সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দর্শকদের সামনে হাজির হয়েছি।
প্রচারণার অংশ হিসেবেই উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়েছিলেন মারুফ।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত...
জয়ের প্রশ্নের উত্তরে মারুফ বলেন, ‘এবারের ঈদের দুইটা ছবি সেরা-একটা রাজকুমার, আরেকটা গ্রিনকার্ড। শাকিবের কাছে শাকিবেরটা সেরা, আমার কাছে আমারটা। কাজী মারুফ ফুরিয়ে যায়নি। ’
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করলেন ‘গ্রিন কার্ড’ সিনেমা।
যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন তিনি। জীবনঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’ সিনেমা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














