আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন ঢাকাই সিনেমার সোনালি দিনের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি।
এর আগে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মাহমুদ কলি বলেন, এর আগেও আমি শিল্পী সমিতির নির্বাচন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশগ্রহন করছি। সভাপতি পদে নির্বাচন করবো।
আরও পড়ুন: রোজা রেখে ঔষুধ খাবেন কখন?...
সতন্ত্র না কোনো প্যানেল থেকে নির্বাচন করবেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমি একটি প্যানেলের হয়ে নির্বাচন করছি। সেই প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ আক্তার।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এক প্যানেল থেকে নির্বাচন করবেন। অপর প্যানেলে তাদের বিরুদ্ধে লড়বেন চিত্রনায়িকা নিপুণ ও মাহমুদ কলি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














