Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আবার কী হলো জোভান-তিশা জুটির?

আবার কী হলো জোভান-তিশা জুটির?

 অনলাইন ডেস্ক    ৬ মে, ২০২৪ ১৪:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিল ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। এই জুটির গত দু বছরে একটি নাটকও দেখার সুযোগ হয়নি দর্শকের। তবে সে আফসোস ঘুচিয়ে এবার পর্দায় ফিরছেন এ জুটি।

দীর্ঘ সময়ের বিরতি ভেঙে তরুণ নির্মাতা ইমরোজ শাওনের নাটকে আবারও জুটিবদ্ধ হয়েছেন তারা। নতুন নাটকের নাম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’।

সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এ নাটকটি রচনা করেছেন যোবায়েদ আহসান। নাটকে দেখা যাবে, রাকিব ও রিদার বিশ্ববিদ্যালয়ের বিরোধের কাহিনি, যা পরে গিয়ে গড়ায় প্রেমের সম্পর্কে।

আরও পড়ুন: সেলফি তুলতে চাওয়ায় ফুঁসে উঠলেন সাকিব...

স্পোর্টস ক্লাবের নেতৃত্বে জোভান আর সাংস্কৃতিক ক্লাবের নেতৃত্বে তিশাকে দেখা যাবে। প্রথম দেখাই যারা জড়িয়ে পড়ে বিবাদের সম্পর্কে। এক সময় বিবাদের জের ধরে বড় দুর্ঘটনায় পড়তে দেখা যাবে গল্পের নায়ক নায়িকাকে।

টুইস্টে ভরা প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুর নতুন এ নাটক খুব শিগগিরই প্রকাশিত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। যা দেখে দর্শক হারিয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের স্মৃতিতে।

অনলাইন ডেস্ক