নতুন ‍লুকে শাকিব খান

 অনলাইন ডেস্ক    ২৯ সেপ্টেম্বার, ২০২৪ ১০:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

ঢালিউড কিং বললে শুধু তার নামটিই সামনে আসে। তিনি হলেন ‘তুফান’ খ্যাত শাকিব খান। সিনেমাতে তার মেকআপ, গেটআপ দর্শককে ভাবায় এখন। নিজেকে বদলে নতুনভাবে এখন সামনে আসেন তিনি।

‘প্রিয়তমা’ কিংবা ‘তুফান’-এ দর্শক তা উপলব্ধি করেছে। শোনা যাচ্ছে নতুন সিনেমার কাজ শুরু করবেন খুব শিগগির। এরই মধ্যে নবরূপে ধরা দিলেন এই নায়ক। প্রিয় নায়কের নতুন লুক সাড়া ফেলেছে ভক্তদের ।

শাকিব খান দেশে ফিরেছেন সম্প্রতি। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখ ভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে রোদ চশমা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন। আর এটি তুলেছেন চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো।

আরও পড়ুন: নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কাঁদলেন নারী উপস্থাপক...

শাকিব খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয়। তবে হঠাৎ এই ব্যতিক্রমী লুকের রহস্য কি?

শাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন, নতুন সিনেমার জন্যই শাকিবের এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল।

এর আগে ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন তারা। জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মাণ হবে বরবাদ। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে।

অনলাইন ডেস্ক