Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

 অনলাইন ডেস্ক    ১৪ আগষ্ট, ২০২৩ ১৬:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

একের পর এক চমক দিয়ে মিডিয়ার আলোচনায় মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের ঢালিউড নায়ক শাকিব খান। এবার তিনি ধরা দিবেন মার্কিনি নায়িকা কোর্টনি কফির সঙ্গে।

বাংলাদেশের বাণিজ্যিক ধারার সিনেমা যখন ব্যবসায়িক সফলতার মুখ দেখছে না, তখন বেশিরভাগ প্রযোজকই মুখ ফিরিয়ে নিয়েছিলেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। সিনেমার দূরাবস্থায় ইন্ডাস্ট্রির হাল ধরতে এগিয়ে আসেন প্রযোজক আরশাদ আদনান।

আরশাদ আদনানের প্রযোজিত সিনেমা ‘প্রিয়তমা’ ব্যাপক সাফল্যের পর এই প্রযোজক গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের নেক্সট প্রজেক্ট ‘রাজকুমার’।


আগামী বছর রোজার ঈদে আরশাদ আদনান প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান। এ সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে ঢালিউড কিং খান শাকিব খানকে। তবে দর্শকদের চমক দিয়ে তিনি বলেন, শাকিব খানের বিপরীতে রুপালি পর্দায় নায়িকা হিসেবে এবার দর্শকেরা দেখতে পাবে আমেরিকার কোর্টনি কফিকে।

আরও পড়ুন: দেশে ফিরলেন শাকিব খান...

প্রযোজক আরশাদ জানান, এই সিনেমাটিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। গল্পের নায়ক গ্রামের ছেলে। অনেক চড়াই উতরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে নায়ক। তারপরই দুষ্টু মিষ্টি কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

এমনি এক অসাধারণ গল্পে নির্মিত হবে আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি। এ সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক হিমেল আশরাফ।

অনলাইন ডেস্ক