ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার ঢালিউডে একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। তার ছবি ‘প্রহেলিকা’ দর্শকের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। এবার তিনি নাম লেখালেন ভারতের সিনেমায়।
বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবি দিয়ে ভারতের সিনেমায় আত্মপ্রকাশ করছেন বাংলাদেশের এই নায়িকা।
বুবলীর বিপরীতে ‘ফ্ল্যাশব্যাক’-সিনেমায় অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।
এই সিনেমার মাধ্যমে ভারতের জনপ্রিয় পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম কোনো বাংলাদেশি ছবিতে কাজ করছেন। এতে তাকে দেখা যাবে লেখকের চরিত্রে।
আরও পড়ুন: মেহেরপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ...
জানা গেছে, ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি থ্রিলারধর্মী কাহিনিতে নির্মিত হচ্ছে। শবনম বুবলী এই সিনেমাটিতে একজন পরিচালকের ভূমিকায় থাকছেন। কলকাতার বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয়ে গেছে। শুটিংয়ে অংশ নিয়েছেন তারকারা।
বুবলীর প্রথম হিসেবে তিনি বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। বুবলীর প্রশংসাও করেছেন কৌশিক-সৌরভরা।
পরিচালক রাশেদ রাহার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। যৌথভাবে প্রযোজনায় রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














