Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট ১৯ এপ্রিল

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট ১৯ এপ্রিল

 অনলাইন ডেস্ক    ৩১ মার্চ, ২০২৪ ১৫:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। ভোটগ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল। শিল্পী সমিতির নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, একটি প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।

প্রথমে ১৯ এপ্রিলই শিল্পী সমিতির এবারের নির্বাচনের তারিখ হিসেবে চূড়ান্ত ছিল, পরে সেটা ২৭ এপ্রিল করা হয়েছিল।এবারের আসন্ন নির্বাচন ঘিরে প্রকাশ করা হয়েছে ৫৬৭ জনের খসড়া ভোটার তালিকা। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মনোনয়ন ফরম ৩০ মার্চ থেকে বিক্রি শুরু হয়, যা চলবে আজ রবিবার (৩১ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন দাখিল গ্রহণ করা হবে।

প্রার্থীদের প্রাথমিক তালিকা ৩ এপ্রিল, এরপর ৭ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা...

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

আগামী ২ এপ্রিল মনোনয়ন দাখিল কারর পরই জানা যাবে নিপুন প্যানেলে কে কে থাকবেন, এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইদের পরে এমনটাই জানিয়েছেন নিপুন আক্তার।

এদিকে অভিনেতা জায়েদ খানের সদস্যপদ বাতিল, সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চনের আবেগঘন বিদায়সহ নানা কারণে আসন্ন নির্বাচনকে ঘিরে জল্পনা- কল্পনা বেড়েই চলেছে।

অনলাইন ডেস্ক