Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী, কেন?

শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী, কেন?

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১৮:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হবে। এবারের নির্বাচনে ২১ পদে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা মৌসুমী। তারা দেশের বাইরে থাকার কারণেই ভোট দিতে পারছেন না।

জানা গেছে, বর্তমানে কানাডায় আছেন ফেরদৌস। সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। আগামী ২০-২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’ সেখানে অতিথি হিসেবে থাকবেন তিনি। এ কারণেই শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি।

আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু...

অন্যদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী জানিয়েছেন, তাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য মৌসুমী বর্তমানে আমেরিকাতে আছেন। সেই কারণেই তিনি এবার ভোট দিতে পারছেন না। এ বছরটা আমেরিকায় থাকতে হবে তাকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার সকাল ৯টার সময় শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক