ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খানকে নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন সিডনিতে। ফেসবুকে সিডনিতে তোলা একটি ছবি শেয়ার করে ফারিয়া দর্শক-শ্রোতাদের জানিয়েছেন, দেখা হচ্ছে।
গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন জায়েদ খান ও ফারিয়া। আজ (রোববার) থেকে তারা সিডনি মাতাবেন। শনিবার (৪ মে) নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন ফারিয়া।
জায়েদের সঙ্গে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভাই আমরা সিডনিতে আসছি, ৫ মে দেখা হচ্ছে...’।

এদিকে, জায়েদের ফেসবুকেও পোস্ট দেখা যাচ্ছে শো ঘিরে। প্রায় ৫ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শরবত বিতরণ...
সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি অনুষ্ঠানে স্টেজ শোতে দর্শকরা চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। অনেকে আবার লিখেছেন, জায়েদ-ফারিয়া জুটি মন্দ হয় না!
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদেশের মাটিতে স্টেজ শো শেষ করে এক সঙ্গে আগামী ১০ মে তাদের দেশে ফেরার কথা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














