Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিয়ের জন্য মনের মানুষ খুঁজছেন নুসরাত ফারিয়া!

বিয়ের জন্য মনের মানুষ খুঁজছেন নুসরাত ফারিয়া!

 অনলাইন ডেস্ক    ২৫ নভেম্বার, ২০২৩ ১৬:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 108 বার

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া শৈশব থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছেন একাধিকবার। তবে বর্তমানে এই নায়িকা কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

শুধু রূপ আর অভিনয় নয়; নাচ, গান, মডেলিং, উপস্থাপনা সব ক্ষেত্রেই এই অভিনেত্রী পেয়েছেন সাফল্যের ছোঁয়া। তবে ব্যক্তিজীবনে এখনও মনের মতো মানুষ পাননি তিনি। তাই দীর্ঘ সময় সিঙ্গেল রয়েছেন ফারিয়া।

নায়িকা নুসরাত ফারিয়ার বলেন, ‘আমি বিশবারেরও বেশি প্রেমে পড়েছি। শৈশব থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছি। প্রেমও করেছি। কিন্তু কারো প্রেমেই আটকা পড়তে পারিনি।’

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে নৌকা পাচ্ছেন নায়ক ফেরদৌস...

সিঙ্গেল থাকা প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরেই সিঙ্গেল আছি। মনের মানুষ পেলেই এই সিঙ্গেল জীবনের অবসান হবে।’

জনপ্রিয় এ অভিনেত্রীর জীবনে এখনও মনের মানুষ নেই, এমন খবর শুনে নেটিজেন আর ফারিয়াভক্তরা বেশ খুশি। তবে অনেক নেটিজেনেরই মনে প্রশ্ন: তবে কি বিয়ের জন্য মনের মানুষ খুঁজছেন ফারিয়া?

উল্লেখ্য, ক্যারিয়ারের বেশি সময় ওপার বাংলার সিনেমার কাজে ব্যস্ত থাকলেও সর্বশেষ ফারিয়াকে দেখা গেছে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। দেশীয় এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

অনলাইন ডেস্ক