Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ৯ মে, ২০২৪ ১২:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার হাই স্কুলের ঢালে ১১৬/৩ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলার একটি মেস থেকে বুধবার (৮ মে) দিবাগত রাত ১টার সময় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

মাসুদুল মাহমুদ রুহান ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্যা সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনা করেছেন।

লাশ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক (এস আই) শাওন কুমার বিশ্বাস জানান, এক মাস আগে স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় রুহানের।

এর আগে থেকেই গত দু মাস যাবৎ পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন রুহান। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা যাওয়া বেশি ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত...

তার রুমমেট বুধবার রাত ১১টার সময় মেসে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

অনলাইন ডেস্ক