Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বুকে ব্যথা, স্ট্রোক কিচ্ছু নয় বাবা সুস্থ রয়েছেন: মিঠুনের পুত্রবধূ

বুকে ব্যথা, স্ট্রোক কিচ্ছু নয় বাবা সুস্থ রয়েছেন: মিঠুনের পুত্রবধূ

 অনলাইন ডেস্ক    ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

অসুস্থ অবস্থায় আজ শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। একটি ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করলে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিঠুনের অসুস্থতার খবরে, ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে- স্ট্রোক করেছেন এই অভিনেতা। অনেকেই বলেছেন বুকে ব্যথা নিয়েই হাসপাতালে গেছেন তিনি।

তবে মিঠুনের পূত্রবধু মাদলসা শর্মা জানালেন ভিন্ন কথা। শ্বশুরের স্ট্রোক কিংবা বুকে ব্যাথার গুঞ্জনকে মিথ্যা বলেন তিনি।

আরও পড়ুন: জাতীয় পার্টিতে চলছে ভাঙা-গড়ার খেলা, ৯ মার্চ কাউন্সিল...

প্রসঙ্গত, ২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেন মাদালসা। আজ সকাল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে মিঠুনের অসুস্থ হওয়ার খবর।

‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন মিঠুন। ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী তাকে নিয়ে হাসপাতালে যান।

জানা যায়, হাসপাতালে পৌঁছানোর পরে এমআরআই করা হয় অভিনেতার। বর্তমানে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক