Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেলেন হিরো আলম

এবার ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেলেন হিরো আলম

 অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মোবাইল ফোনে হুমকির অভিযোগ নিয়ে আবারও আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় সহযোগিদের নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছেন দেশজুড়ে আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

ওই সময় ডিবি কার্যালয়ে বসে দুপুরে সহযোগিদের নিয়ে খাবার খেতে দেখা যায় হিরো আলমকে।

ডিবি কার্যালয়ে প্রবেশ করার আগে হিরো আলম গণমাধ্যমকে বলেন, গত সোমবার রাত ৮টার সময় আমার কাছে ফোন করে চাঁদা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

কিন্তু তারপর কোনও ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন দিয়েছি। তারা আমার ফোন ধরেনি।

আরও পড়ুন: বিয়ে করছেন আয়মান-মুনজেরিন...

তিনি আরও বলেন, আমি আজ ওই বিষয় নিয়ে ডিবি কার্যালয়ে যাচ্ছি। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হক।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতি সম্পাদকের পদ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম।

অনলাইন ডেস্ক