Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 লাল রঙে ছড়িয়ে গেলো তারকাদের ফেসবুক

লাল রঙে ছড়িয়ে গেলো তারকাদের ফেসবুক

 অনলাইন ডেস্ক    ৩০ জুলাই, ২০২৪ ১৮:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন।

তাদের সেই আহ্বানের পর ফেসবুক রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকারা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। যেই একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও।

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন। ‘ন্যায়বিচার বিলম্বিত, ন্যায়বিচার অস্বীকার করা’ ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন।

দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের ব্যানারে ‘ফুলগুলো সব লাল হলো ক্যান?’ ক্যাপশনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন- শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান, তার ফেসবুক প্রোফাইলে পিকচার পরিবর্তন করে লাল রঙ বেছে নিয়েছেন।

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে পরিবর্তন এনেছেন।

এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘রাফসান দ্যা ছোটভাই’সহ আরও অনেকেই তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইল ঘুরেও একই চিত্র দেখা গেছে। এছাড়া অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।


অনলাইন ডেস্ক