Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিবাহবার্ষিকীতে কোথায় গেছেন অনন্ত-বর্ষা?

বিবাহবার্ষিকীতে কোথায় গেছেন অনন্ত-বর্ষা?

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ১০:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

তারকাদের বিচ্ছেদে সয়লাব শোবিজ পাড়ায় বিয়ের ১৪ তম বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দেখতে দেখতে একসঙ্গে ১৩ বছর বিবাহিত জীবন পার করলেন তারা।

২০০৮ সালে কাজের সূত্রে পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কে জড়ান অনন্ত ও বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। সেই থেকে এক যুগেরও বেশি সময় ধরে তাদের পথচলা। সুখের সংসারে ঘর আলো করে এসেছে দুই সন্তান আরিজ ও আবরার।

বিবাহিত জীবনে চলার পথে নানা সমস্যার সম্মুখীন হলেও তা পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন। একে অপরের হাত ধরে, দুজনের প্রতি দুজনের বিশ্বাস আর সম্মানের সম্পর্কে বাধা অনন্ত, বর্ষা শোবিজ পাড়ায় হয়ে উঠেছেন ‘আইডল জুটি’।

সুন্দর সম্পর্ক তৈরিতে স্বামী, স্ত্রীর দুজনেরই এগিয়ে আসা উচিত বলে মনে করেন এ তারকা দম্পতি। পাশাপাশি সংসারের চেয়ে বাইরের দুনিয়াকে বেশি প্রাধান্য না দেয়ারও মত তাদের।

সিনেমা হোক বা ব্যবসা নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার পরও দুই ছেলেকে সময় দিতে ভোলেন না তারা। নিজেদের জন্যও রাখেন বিশেষ সময়। তাই প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে বিবাহবার্ষিকী উদযাপন করছেন অনন্ত ও বর্ষা। প্রিয় মুহুর্ত উদযাপন করতে এই মুহূর্তে থাইল্যান্ডে অবস্থান করছেন জনপ্রিয় এ তারকা জুটি।

প্রসঙ্গত, অনন্ত জলিল ২০১০ সালে 'খোঁজ: দ্য সার্চ' সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে জুটি হয়ে রুপালি পর্দায় আসেন বর্ষা। একসাথে দর্শকদের উপহার দেন অসংখ্য সিনেমা। যার মধ্যে উল্লেখযোগ্য 'নিঃস্বার্থ ভালোবাসা', 'মোস্ট ওয়েলকাম', 'কিলহিম', 'দিন: দ্য ডে'-র মতো ডজনখানেক সিনেমা। বর্তমানে জনপ্রিয় এ জুটির মুক্তির অপেক্ষায় রয়েছে 'নেত্রী দ্য লিডার' সিনেমা।

অনলাইন ডেস্ক