Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 একসঙ্গে কানাডায় জায়েদ খান-নুসরাত ফারিয়া

একসঙ্গে কানাডায় জায়েদ খান-নুসরাত ফারিয়া

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১২:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

জায়েদ খান রীতিমত এদেশ-ওদেশ চষে বেড়াচ্ছেন! গেল ৩০ জুন যুক্তরাষ্ট্রে শো করেছেন তিনি। সেখান থেকে সোজা গিয়েছেন কানাডায়। সেখানে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেলো তাকে। সেখানে নাকি দুজনই পারফর্ম করবেন।

জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি জানান দিয়েছেন। সেই পোস্ট নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন, লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ জুলাই।

জানা গেছে, কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো। ইতোমধ্যে জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনই নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন। অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায়।

আরও পড়ুন: শেষ ধাপেও কলেজ পাননি প্রায় ১২ হাজার শিক্ষার্থী...

এ প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে হোয়াটস্যাপে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, নুসরাত ফারিয়া আমার সহকর্মী। এসব কিছু মানুষ নানা কারনেই ছড়ায়। মানূষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে। ফলে এই চেষ্টা তারা করেই যায়। এসব নিয়ে মাথা ঘামানো যাবে না।

এর আগে, জায়েদ খান নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর তাকে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচে। স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন।

অনলাইন ডেস্ক