Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আবারও মুখোমুখি অপু-বুবলী

আবারও মুখোমুখি অপু-বুবলী

 অনলাইন ডেস্ক    ১৯ জুন, ২০২৩ ২১:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ব্যক্তিগত জীবনে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াই অজানা নয় কারো। এবার সে লড়াইয়ে আগুন জ্বলতে যাচ্ছে রুপালি পর্দায়।

কেননা, এবার কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে দুজনের অভিনীত চলচ্চিত্র।

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমার নাম হলো ‘লাল শাড়ি’। অন্যদিকে বুবলী অভিনীত সিনেমার নাম হলো ‘প্রহেলিকা’।

পর্দায় এ যুদ্ধে অপুর সঙ্গে আছেন নায়ক সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে সিনেমাটিতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

অনুদানের সিনেমা লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি।

অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।

সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে ঈদে শুভমুক্তির।

তবে প্রেক্ষাগৃহে কার সিনেমা দর্শকদের মনে বেশি সাড়া ফেলবে, সেই লড়াইয়ের ফল জানতে অপু-বুবলী ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।

অনলাইন ডেস্ক