এবার আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলী ও নিরব অভিনীত ‘ক্যাসিনো’।
সম্প্রতি রাজধানী গুলশানের একটি বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্যাসিনো সিনেমাটির প্রযোজক। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নিরব ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।
নায়ক নিরব বলেন, শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরো কিছু সমস্যা ছিল। ফলে সিনেমাটি মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ‘ক্যাসিনো’।
আরোও পড়ুন: সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা...
বুবলী বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ইতো মধ্যেই সিনেমার প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন।
আমি মনে করি সিনেমাটি আপনাদের পছন্দ হবে। থ্রিলার-অ্যাকশনের সিনেমা এটি। আমার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।
সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে নিরব-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














