Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নোবেলের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় কে এই তরুণী

নোবেলের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় কে এই তরুণী

 অনলাইন ডেস্ক    ২০ নভেম্বার, ২০২৩ ১৩:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 65 বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণী সঙ্গে গত রবিবার দুইটি ছবি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। যেখানে ওই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডে আলোচনায় আসেন এই গায়ক। তার পাশে তরুণীকে দেখেই ভক্তদের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, কে এই মেয়ে?

নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম আরিশা। তার বাসা খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় হয় তার। একাধিকবার তারা দু’জনে নড়াইলে দেখাও করেছেন। বর্তমানে নোবেল এই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।

এমনকি নিজের ফেসবুকে ওই তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করে এক ভক্তের মন্তব্যর জবাবে ওই তরুণীকে তাদের ‘ভাবি’ বলে সম্বোধন করেছেন তিনি।

আরও পড়ুন: সংসদ সদস্য হলে যেসব কাজ করতে চান মাহি...

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল।

বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সে সময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

অনলাইন ডেস্ক