হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার (১৫ এপ্রিল) ভোর ৬ টার সময় রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনে নিজ বাসায় মারা গেছেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম।
কেয়ারটেকার গাজী নজরুল বলেন, আজ সকাল ৬টার সময় হিরণ তাকে কল দিয়ে জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। দ্রুত নজরুল উপরে ছুটে যান।
তবে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে পারেননি ৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন...
খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তরুণ এই পরিচালক।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














