Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নতুন সুখবর দিলেন পূর্ণিমা

নতুন সুখবর দিলেন পূর্ণিমা

 অনলাইন ডেস্ক    ১৩ মে, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 53 বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা তার কাজ দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। উপস্থাপনায়ও বলা যায় সেরা। সব দিক ছাপিয়ে এবার তিনি জীবনের বড় একটি অর্জনের খাতায় পা রাখলেন।

পূর্ণিমার নতুন সুখবরটি হলো তিনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। এটি তার ক্যারিয়ারে বড় অর্জন।

রোববার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে।

এই সুখবর শোনার পর অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বলেন, যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি আমি কিছুটা অবাক হয়েছি। কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগত।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশি নিহত...

জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারব। এতে সম্মানিতবোধ করছি।

তিনি আরও বলেন, কখনো ভাবিনি আমি সেন্সর বোর্ডের সদস্য হতে পারব। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকব অবশ্যই।

এবারের ঈদে অভিনেতা ফেরদৌসের সঙ্গে ‘আহারে জীবন’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূর্ণিমার।

অনলাইন ডেস্ক