অ্যামি জ্যাকসন ২০১২ সালে'এক দিওয়ানা থা'-র হাত ধরে বলিউডে পা রাখেন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। অনেক প্রজেক্টেও কাজ করে প্রশংসিত হয়েছেন বহুবার।
একদিকে যেমন অভিনয় দিয়ে দর্শকদের নিকট প্রসংসা কুড়িয়েছেন অন্যদিকে, এই শিল্পীর তার সৌন্দর্য দিয়ে মুগ্ধও করেছে হাজারও ভক্তকে।
সম্প্রতি এই অভিনেত্রীর কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। আর নেট দুনিয়ায় ভাইরাল হওয়া তাঁর সেই ছবি দেখে অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন সার্জারি করিয়ে নিজের চেহারা বদলেছেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে অ্যামির চেহারা বদল নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। অনেকে আবার তাঁকে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুন: বক্স অফিসে ইতিহাস গড়লেন শাহরুখ খান...
টাইমস অব ইন্ডিয়াকে অ্যামি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। যুক্তরাজ্যেগত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
গত সপ্তাহে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী অ্যামি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন তিনি।
সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনও নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়।’
প্রথম ছবির পর বলিউয়ের ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’তে দেখা যায় এমিকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














