Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জুরিবোর্ড থেকে নিজেকে সরিয়ে নিলেন ইলিয়াস কাঞ্চন

জুরিবোর্ড থেকে নিজেকে সরিয়ে নিলেন ইলিয়াস কাঞ্চন

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩- এর জুরিবোর্ড পুনর্গঠন করা হয় মোট ১৩ জন সদস্য নিয়ে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে পুনর্গঠিত জুরিবোর্ড। এই বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্যক্তিগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সোমবার (২৩ সেপ্টেম্বর) জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আমার। এ ছাড়া নিজের ব্যক্তিগত অনেক কাজও রয়েছে। ব্যস্ততার মধ্যে নতুন করে জুড়ি বোর্ডের সদস্য হিসেবে কাজ করা সম্ভব নয়। তাই মন্ত্রণালয়কে আমার অপারগতার বিষয়টি জানিয়ে দিয়েছি।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১৩ সদস্যের পুনর্গঠিত জুরি বোর্ডে ইলিয়াস কাঞ্চন ছাড়াও আছেন চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহমান অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ ছাড়া সদস্য হিসেবে জুরিবোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনলাইন ডেস্ক