ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। বাংলাদেশের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
কয়েক মাস ধরেই স্বাগতার বিয়ের গুঞ্জন শুনা যাচ্ছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেন গায়িকা নিজেই।
স্বাগতা সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরে শেষে বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্র কে? সেটা এখনো জানানি তিনি।
তবে সূত্রের খবরে জানা গেছে, তার হবু বরের নাম হাসান আজাদ। তারা একসঙ্গে গান নিয়ে কাজ করেছেন। এরই মধ্যে প্রকাশিত হয়েছে দুজনের কয়েকটি গান। সর্বশেষ তাঁরা একসঙ্গে প্রকাশ করেছেন ‘সে সামথিং’ নামে একটি নতুন গান।
আরও পড়ুন: জায়েদ খানের সঙ্গে হোটেলের বিষয়ে মুখ খুললেন সায়ন্তিকা...
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। দীর্ঘ ৭ বছর পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছর খানেক পর খবরটি প্রকাশ্যে আসে।
স্বাগতা আরও বলেন, ‘আমারা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভেবেছি আমাদের বোঝাপড়া ঠিকঠাক। একসঙ্গে বাকি জীবন পার করা যায়। সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন।’
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














