ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ফেসবুকে বেশ সরব থাকেন। তবে শুধু ফেসবুকে নয় মন দিয়েছেন বিভিন্ন কাজে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) মাহির ছেলে ফারিশের জন্মদিন।
চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে মোঃ মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকারের আজ প্রথম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন চিত্রনায়িকা পরীমণি।
পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি তোমার মায়ের চোখের মনি হয়ে থাকো। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’
১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে তিনি আলাদাই আছেন।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে এসএমসি...
ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।
মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














