ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন শাকিব ও বুবলী। ফলে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল ঢালিউড কিং শাকিব খান ও ঢাকাই সিনেমার নায়িকা বুবলীকে।
চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় একটি পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বুবলী পোস্টে লিখেন, “আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা ও মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন”।
আরও পড়ুন: চার কোটি টাকার ক্ষতির লিগ্যাল নোটিশ পাঠালেন শাকিব খান...
নায়িকা ছেলের জন্য দোয়া করে আরো লেখেন, “বাবা অনেক বড় হও, ভীষণ ভালোবাসি তোমাকে। সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন”।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














