Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বলিউড স্টাইলে সামনে এলেন শাকিব খান

বলিউড স্টাইলে সামনে এলেন শাকিব খান

 অনলাইন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন তিনি।

এবার নায়িকা ছাড়াই শাকিব খান নতুন গানের শুটিংয়ে অংশ নিলেন নিজ দেশে। সেই লুক সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘রাজকুমার’ এর গানের শুটিংয়ে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার গানের শুটিং।

গানটির কথা ছিল এমন, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’। এই গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণসংবর্ধনা দিলেন - মারমা উন্নয়ন সংসদ...

এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা।

গত বছর ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইতে শুটিং হয়, সেখানে মার্কিন নায়িকাও হাজির হন।

জানা গেছে, ঢাকার শুটিং শেষ করেই শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।

অনলাইন ডেস্ক