সোশ্যাল মিডিয়ায় জায়েদ খান আলোচিত-সমালোচিত একটি নাম। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্টেজে তার ডিগবাজি দেওয়া নিয়ে আলোচনায় সরগরম নেটিজেনরা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার আপকামিং সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রচারণায় জায়েদ খানকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন।
ভিডিওচিত্রটি গত সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’র পেজ থেকে। সেখানে দেখা যায়, ছবিটির মুক্তির প্রচারণা নিয়ে চিন্তিত ফারুকী।
সেখানে ছিলেন মারজুক রাসেল, অভিনেতা-নির্মাতা আশুতোষ, অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়।
ছবিটির মুক্তির প্রচারণাটি ভাইরাল করার মিশনে যখন সকলে বসে আলাপ করছিলেন ঠিক তখনই আবির্ভাব হয় জায়েদ খানের।
তখন সকলে জায়েদ খানকে দেখে বলেন, এই যে ভাইরালের দাদা। আপনি বলে দেন, কীভাবে কী করা যায়। পাঞ্জাবি পরে পারবেন তো ‘ডিগবাজি’ দিতে?
আরও পড়ুন: এবার মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক রুবেল...
এরপরই সাদা পাঞ্জাবিতে সানগ্লাস পরা ঢালিউড নায়ক জায়েদ খান বরাবরের মতো নিজের হাতের দামি ঘড়ির ঢোল পেটানোর পর ‘ডিগবাজি’ প্রসঙ্গে বলেন– যে পারে, সে কাপড়সহ পারে, কাপড় ছাড়াও পারে।
তার পর খোলা মাঠে দুটো ডিগবাজি দিয়ে হেলিকপটারে গিয়ে বসেন জায়েদ খান। হেলিকপ্টারের সিঁড়িতে বসে ফারুকীর ছবিটি সবাইকে দেখার বার্তা দেন তিনি। বলেন, ছবিটি দেখতে চোখ রাখতে হবে ৩০ নভেম্বর। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে।
‘অটোবায়োগ্রাফি’ সিনেমার ‘জোছনার ফুল’ গানটি গত ৮ নভেম্বর মুক্তি পেয়েছিল। সেখানে দেখা গেছে ফারুকী-তিশার কন্যা ইলহামকে।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করেছেন ফারুকী-তিশা, ডিপজল, ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














