Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ‘তুফান’ এর ফার্স্ট লুকে ঝড় তুললেন শাকিব

‘তুফান’ এর ফার্স্ট লুকে ঝড় তুললেন শাকিব

 অনলাইন ডেস্ক    ২৭ মার্চ, ২০২৪ ১৯:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

এবার বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। এই সিনেমার ফার্স্ট লুক আজ বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ্যে আনলেন নির্মাতা রায়হান রাফী।

তুফান সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করে নির্মাতা লেখেন, ‘অগ্রিম শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য উপস্থাপন করছি ‘তুফান’-এর ফার্স্ট লুক।

’ ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রথমবারের মতো ‘তুফান’ সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন রায়হান রাফী ও শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

আরও পড়ুন: ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে...

শাকিব খানের তুফান সিনেমা দেখে মুগ্ধ হবেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।

অনলাইন ডেস্ক