বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্য প্রাচ্যের দুই দেশ ইসরাইল এবং ফিলিস্তিন। আর এই দুই দেশের যুদ্ধে প্রাক্তন নীল ছবির তারকা মিয়া খলিফা সমর্থন করেছেন ফিলিস্তিনকে। ফিলিস্তিনকে সমর্থন করায় এবার তাকে মাশুলও দিতে হল। এজন্য কাজ হারালের তিনি।
রেডিওর সঞ্চালক ও বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন পর্ন তারকা বার বার ফিলিস্তিন সমর্থনে টুইট করছিলেন। তাই সব সম্পর্ক ভেঙে বিজনেস ডিল বাতিল করেছেন টড।
নতুন করে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে তাতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। আর এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা এবং তার টুইট থেকে একেবারেই স্পষ্ট যে তিনি ফিলিস্তিনকে সমর্থন করছেন।
আরও পড়ুন: প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান...
এক টুইটে মিয়া খলিফা লেখেন, 'ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।'
এই ঘটনার প্রেক্ষিতে মিয়া খলিফাকে বাদ দিলেন টড শাপিরো।
তিনিও টুইট করে লেখেন, 'কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খলিফার। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হল। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ। এই কঠিন সময় মানুষ হিসেবে আমদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।'
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














