Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ‘কোটায়’ ১০ কাঠার প্লট পান আরিফিন শুভ!

‘কোটায়’ ১০ কাঠার প্লট পান আরিফিন শুভ!

 অনলাইন ডেস্ক    ২ সেপ্টেম্বার, ২০২৪ ১১:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট রয়েছে ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভর। জানা গেছে, বিশাল মূল্যের এ দামি প্লট কোটায় পেয়েছেন অভিনেতা।

শুভর প্লটের আইডি নম্বর-০১-৪০৩-০০৮ এবং কোড নম্বর-১৯০৮৯৯। রাজউকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটা ১৩/এ-ধারায় ১০ কাঠার এ প্লট বরাদ্দ পান অভিনেতা।

সংরক্ষিত কোটা ১৩/এ-ধারা অনুযায়ী, রাজউক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারা এ ধারায় প্লট পাবেন।

এ ধারা অনুযায়ী, বোর্ড সভার সিদ্ধান্তে ২০২৩ সালের ২৭ নভেম্বর উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে এ প্লট চূড়ান্ত বরাদ্দ দেয় রাজউক।

রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, সংরক্ষিত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে।

প্রসঙ্গত, আরিফিন শুভর ১০ কাঠা প্লটের কাঠা প্রতি বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি। এ হিসেবে প্রায় ১২ কোটি টাকা মূল্যের প্লটটি শুভ সংরক্ষিত কোটায় বরাদ্দ পান। তাই প্রতি কাঠা মাত্র ৩ লাখ টাকা দামে সর্বোমোট ৩০ লাখ টাকা পরিশোধ করেন অভিনেতা।

অনলাইন ডেস্ক