ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দাওয়াত পাননি। তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন এই অভিনেতা।
জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড দেওয়া হয়নি।
এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।
এই অভিনেতা আরও বলেন, যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা।
আরও পড়ুন: এক রাতের জন্য আম্বানির কাছ থেকে কত নিচ্ছেন রিহানা?...
এটাকে তাদের ব্যর্থতা বলব আমি। এর পেছনে শিল্পী সমিতিদের নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছেন এই অভিনেতা।
ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে শনিবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বর্তমান সমিতির অনেকেই অংশ নিয়েছেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














