Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নিউইয়র্কে একই অনুষ্ঠানে শাকিব খান-অপু বিশ্বাস

নিউইয়র্কে একই অনুষ্ঠানে শাকিব খান-অপু বিশ্বাস

     ১৮ জুলাই, ২০২৩ ১৪:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

ঢলিউড নায়ক ও নায়িকা শাকিব খান ও অপু বিশ্বাস বেশ কয়েকদিন ধরে শোবিজের আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে তারা আবারও মান-অভিমান ভুলে একসঙ্গে হচ্ছেন। তাদের কে একসঙ্গে নিউইয়র্কের রাস্তায় দেখা গেছে গত (১৫ জুলাই)।

গত (১৬ জুলাই) শাকিবের সঙ্গে দেখা প্রসঙ্গে মুখ খুলেছেন নায়িকা অপু বিশ্বাস।

এবার সামাজিক অনুষ্ঠানে তাদেরকে নিউইয়র্কে দেখা গেছে। নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান ও অপু বিশ্বাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে সেই অনুষ্ঠানের শাকিব খান ও অপুর উপস্থিতির কিছু ছবি। নেটিজেনরা এ ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যে করে বলেন, এবার তাহলে শাকিব খান ও অপু নিউইয়র্কের সামাজিক অনুষ্ঠানে যোগদান শুরু করেছেন।

গত শুক্রবার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাকডোনাল্ডে যান কিং খান শাকিব ও অপু বিশ্বাস। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাই অনুষ্ঠান থেকে বের হয়ে তারা গাড়িতে উঠছে।

আরও পড়ুন: শাকিবের “ও প্রিয়তমা” গানে ছেলে জয়ের টিকটক...

তাদের একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

নিউইয়র্কে শাকিবের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানান, তাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। জয়ের কাছে আমেরিকার সব কিছুই নতুন। জয় তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, এই সময়টা জয় খুব ভালো উপভোগ করছে।

অপু আরও জানান, তাদের কে রিসিভ করতে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আসেন নি শাকিব খান। তিনি যাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে অংশ নিতে গেছেন, তারা আমাকে রিসিভ করেছেন। যুক্তরাষ্ট্রে আসার পরের দিন শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর শাকিব খান জয়কে নিয়ে ঘুরতে গিয়েছেন।