‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যা সন্তানের মা হয়েছেন। এ বিষয়টি জনপ্রিয় গীতিকার কবির বকুল আজ মঙ্গলবার (১৯ মার্চ) লিজার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
তিনি লিখেছেন, কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টার সময় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।
আরও পড়ুন: খুলনায় র্যাবের অভিযানে ৫ সন্ত্রাসী আটক...
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














