ভারতের জনপ্রিয় গায়িকা ২০১৯ সালের ‘সারেগামাপা’ বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য সাতক্ষীরা সফর করে গেলেন। বাংলাদেশ সফর করে তার অভিজ্ঞতা কেমন সম্প্রতি সে অনুভূতি শেয়ার করেছেন তিনি।
অঙ্কিতা বলেন, পূর্বপুরুষের ভিটা বাংলাদেশের সাতক্ষীরা। কাজের ব্যস্ততায় খুব একটা আসা হয়ে ওঠে না। কিন্তু সাতক্ষীরার মাজরা গ্রামের একটি শোতে অংশ নেয়ার সুবাদে সে সৌভাগ্য এবার হয়েছে।
বাংলাদেশ সফর প্রসঙ্গে অঙ্কিতা বলেন, শুক্রবার (১০ মে) বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসি। তবে বাংলাদেশ সফরের স্মৃতি এখনও ভুলতে পারিনি।
আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের মাসে ২৫০০ টাকা করে বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক...
গান প্রসঙ্গে অঙ্কিতা বলেন, সে দেশের মানুষ বিভিন্ন ধরনের গান শুনতে ভালোবাসেন। কারণ তারা অন্যরকমের নতুন আঙ্গিকের গান শুনতে পছন্দ করেন। যা আমরা এখানে করি না।
এদেশের প্রশংসা করতে গিয়ে বলেন, বাংলাদেশের অ্যাপায়নের কথা নতুন করে বলার কিছু নেই। মন ভরে দেয়ার মতো আপ্যায়ন। আর দুদিন থাকলেই বেশি খাওয়ার কারণে ওজন বেড়ে যেত আমার।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














