এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেবে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। এই বৃত্তির মেয়াদ থাকবে দুই বছর।
অনলাইনে এই আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (১৪ মে) থেকে । আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।
কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য মনোনীত হলে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় তাকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা দেয়া হবে।
এই বৃত্তির জন্য আবেদন করতে সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে।
আরও পড়ুন: আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি...
এছাড়া গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ-৪.৮৩ থাকতে হবে। মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের দেয়া হবে।
গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে।
আবেদনের সময় যা যা লাগবে
আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
আবেদনকারীর মা–বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
এসএসসি–সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































