মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মহিরুদ্দীনের ছেলে হযরত আলী (৪৮)।
শুক্রবার দিবাগত রাত ১০টার সময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আশিকুর রহমান এর নেতৃত্বে নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিবি সূত্র জানা যায়, নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া পাঁকা রাস্তা দিয়ে ফেনসিডিল পাঁচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বস্তাভর্তি ফেনসিডিল নিয়ে ওই দুই মাদক ব্যবসায়ী যাচ্ছিলেন।
আরও পড়ুন: স্বামীর জন্য বিশেষ দিন আজ...
তারা ডিবি পুলিশ দেখে ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করে। এই সময় ডিবি পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































