Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বামীর জন্য বিশেষ দিন আজ

স্বামীর জন্য বিশেষ দিন আজ

 নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল, ২০২৪ ১২:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

বাবা দিবস ও পুরুষ দিবসের কথা আমাদের সবার জানা। কিন্তু, কখনো শুনেছেন স্বামীকে প্রশংসা করার জন্য একটি দিবস আছে? আজ শনিবার (২০ এপ্রিল) সেই দিন।

প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা 'হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে' উদযাপন করা হয়।

স্বামীর কোনো কাজের প্রশংসা করতে চাইলে আজকের দিনটি বেছে নিতে পারেন। তাকে কোনো উপহার দিতে পারেন।

স্বামীর সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে সেটি ঘুচানোর জন্য আজকের দিনটি ভালো উপলক্ষ্য হতে পারে।

আরও পড়ুন: আবারও হাতিরঝিলে যুবকের ভাসমান মরদেহ....

তবে এমনই আরেকটি দিবস আছে স্ত্রীদের জন্য যেটির নাম- ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ অর্থাৎ স্ত্রী প্রশংসা দিবস। সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার এই দিবস পালন করা হয়।

স্বামীর সময় এবং কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই এই দিবসটি পালন করা হয়। স্বামীর কাজের মূল্যায়নের এই দিবস ঠিক কবে, কোথায় পালন শুরু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সাধারণত প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবার এটি পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক