Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চিকিৎসকদের মতে দই খেলে শরীরে যে ধরনের প্রভাব পড়ে

চিকিৎসকদের মতে দই খেলে শরীরে যে ধরনের প্রভাব পড়ে

 অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বার, ২০২৪ ১৩:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

দুগ্ধজাত খাবারের মধ্যে দই অনেক জনপ্রিয়। সাধারণত টক এবং মিষ্টি এই দুই ধরনের দই পাওয়া যায়। মিষ্টি দই খেতে ভালোবাসেন বেশিরভাগ মানুষ। মজাদার এই খাবারটি শরীরের জন্য দারুণ উপকারী বলছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে দই খেলে আমাদের শরীরের কি ঘটে সে নিয়ে বিস্তারিত। চিকিৎসকরা এই বিষয়ে আলোচনা করেছেন। কলকাতা চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল এ নিয়ে কথা বলেছেন।

মিষ্টি দই খেলে যা হয়: দই খেলে কি হয় জানতে চাইলে ডা. পাল বলেন, দই অত্যন্ত উপকারী একটি দুগ্ধজাত খাবার। এই খাবার নিয়মিত খেলে শরীরের উন্নতি হয়। একাধিক রোগ প্রতিরোধ করে দই।

টক দইয়ের ভূমিকা: উপকারীতা পেতে চাইলে প্রতিদিন টক দই খেতে হবে। তাতেই শরীর ও স্বাস্থ্যের ঠিক রাখবে।

টক দই দুগ্ধজাত খাবারে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। যেই কারণে টক দই খেলে পেশির জোর বাড়ে। শুধু তাই নয়, এতে উপস্থিত ক্যালশিয়ামের গুণে শক্ত হয় হাড়। আর সব থেকে বড় কথা টক দইতে রয়েছে ল্যাকটোব্যাসিলাসের ভাণ্ডার যা কিনা অন্ত্র সুস্থ রাখে।

ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা থেকে অনায়াসে মেলে মুক্তি। তাই চেষ্টা করুন নিয়মিত টক দই খেয়ে দিন কাটানোর।

টক দই খাওয়ার পরিমাণ: প্রতিদিন দই খেতে চাইলে কী পরিমাণ খাবেন সেটা জানা জরুরি।

ডা. রুদ্রজিৎ পাল জানান, প্রতিদিন ১০০ থেকে ১৫০ গ্রাম টক দই খেতে পারেন। এতে শরীর ও স্বাস্থ্যের ঠিক থাকবে। আর চেষ্টা করুন খাবার খাওয়ার মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট পর দই খেতে। এতে খাবার সহজে হজম হয়ে যাবে। তবে ডায়াবিটিস বা কোলেস্টেরল থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনলাইন ডেস্ক