Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাদা নাকি লাল, কোন চিনি স্বাস্থ্যের জন্য ভালো?

সাদা নাকি লাল, কোন চিনি স্বাস্থ্যের জন্য ভালো?

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ২১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 115 বার

চিনি এক প্রকার সুমিষ্ট পদার্থ যা গাছ বা ফলের রস থেকে প্রস্তুত করা হয়। প্রতিদিন বিভিন্ন খাবারের সঙ্গে আমরা চিনি খাচ্ছি। তবে কোন চিনি আপনারা খাবেন? কোন চিনিতে উপকারিতা বেশি? চলুন জেনে নেওয়া যাক।

র্বতামানে সাদা চিনির থেকে লাল চিনির চাহিদা অনেক বেশি। যদিও লাল চিনির মূল্য সাদা চিনির থেকে বেশি। দাম বেশি হলেও লাল চিনির রয়েছে সাদা চিনির থেকে অনেক বেশি উপকারিতা।

লাল চিনি খাওয়ার কয়েকটি উপকারিতা:

প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে লাল চিনি খেলে হাড় শক্তপোক্ত হয়। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কাও দূর হয়।এটি অ্যাটিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধ করে এবং শরীরের ভেতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়।

এছাড়া লাল চিনি লিভার সুস্থ রাখে, জন্ডিসের প্রকোপ কমায়, কোষ্ঠকাঠিন্যে দূর করে, শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে।

তাছাড়া সাদা চিনির থেকে লাল চিনিতে থাকা অ্যালকেলাইন প্রপাটিজ গ্যাস-অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে।

লাল চিনি পরিশোধন করলে ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান দূর হয়ে যায়।

তাই লাল চিনির উপকারিতা সাদা চিনির থেকে অনকে বেশি।

অনলাইন ডেস্ক