Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যে আটটি কারণে হতে পারে হার্ট অ্যাটাক

যে আটটি কারণে হতে পারে হার্ট অ্যাটাক

 অনলাইন ডেস্ক    ১১ জুন, ২০২৩ ১৩:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

যেকোনো সময়ে যে কেউ হার্ট অ্যাটাকের শিকার হতে পারে। শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও অনিয়ন্ত্রি জীবনযাপন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাকের ৮ টি কারণ গুলো।

সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং আস্তে আস্তে সেই ব্যথা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়তে থাকে। এই রকম ব্যথা দেখা দিলে অব্যশই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যদি আপনার শ্বাসকষ্ট বা অন্য কোনও সমস্যা না থাকে তবে ওই সমস্যা হঠাৎ করে দেখা দিলে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে।

অল্পতেই দম ফুরিয়ে যাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ।

বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা ও হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলে অব্যশই চিকিৎসকের কাছে থেকে পরামর্শ নিতে হবে। 


যদি আপনার দীর্ঘ দিন কাশির সমস্যা থাকে এবং তার সঙ্গে সাদা বা কিছুটা ঘোলাটে কফ বের হলে। তবে বুঝতে হবে, যে হার্ট ঠিক মতো কাজ করছে না। ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে।

তবে হ্যাঁ, কাশি সব সময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে। তাই শুরু থেকেই সতর্ক হতে হবে।

আরো পড়ুন:যে ৩ খাবারে আপনার তারুণ্য ধরে রাখতে পারবেন

যদি কাজ করার মধ্যেই আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তা হলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে।

অল্পতেই কি আপনি ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে? তবে এখনই কোনও ডাক্তারের পরামর্শ নিতে হবে।

প্রতিদিন যখন প্রচণ্ড মাথা ব্যথা হয়ে থাকে তখন আমরা ওষুধ খেয়ে থাকি। কিন্তু জানেন কি এটি হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ।

আপনি যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌঁড়ে আসেন আপনার পালস রেট ওঠা-নামা করতে পারে। তবে এটি যদি কোনও কারণ ছাড়াই পালস রেট ওঠা-নামা করে তবে বুঝবেন এটি একটি হার্ট অ্যাটাকের লক্ষণ।

অনলাইন ডেস্ক