নারীদের কাছে একটি জনপ্রিয় বস্ত্রের নাম হলো শাড়ি। নারীরা যে কোনো উৎসব ও বিয়ের অনুষ্ঠানে পরার জন্য বেশি পছন্দ করে সিল্কের শাড়ি। এই ধরনের শাড়ি সব বয়সী নারীদের ভালো মানায়।
বিশ্বের বিভিন্ন দেশে যেসব দামি শাড়ি বিক্রি হয়, সেগুলো বাংলাদেশি টাকাই ২০ হাজার থেকে ৫০ হাজার আর খুব বেশি হলে এক লাখ টাকাই বিক্রি হয়। এমন একটি শাড়ি আছে তার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।
পার্শ্ববর্তী দেশ ভারতের সর্বকালের অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে খ্যাত রবি বর্মার ১০০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০০৬ সালে এই শাড়িটি তৈরির উদ্যোগ নেয় তামিলনাড়ুর জনপ্রিয় ব্র্যান্ড দ্য চেন্নাই সিল্ক। এই শাড়িটির ডিজাইন করেন পরিচালক এস কার্থি।
আরও পড়ুন: পৃথিবীতে কোথায় রয়েছে সেই ‘স্বর্ণের শহর’?...
শাড়িটির জমিন জুড়ে রবি বর্মার আঁকা ‘গ্যালাক্সি অব মিউজিশিয়ানস’ ছবিটির শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। এতে বীণা হাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায়। এ ছাড়া এর পাড়গুলোতেও রয়েছে আরও ১১টি ছোট ছোট চিত্রকর্ম।

এই শাড়িটি ওজন আট কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৫৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম সোনা, ৩ ক্যারেট ৯১৩ সেন্ট হীরা, প্লাটিনাম ১২০ মিলিগ্রাম ও পাঁচ গ্রাম রুপা।
আরও ব্যবহার করা হয়েছে, রুবি দুই ক্যারেট ৯৮৫ সেন্ট, মুক্তা দুই গ্রাম, পোখরা তিন সেন্ট, নীলা পাঁচ ক্যারেট, টোপাজ দশ স্টোন, সেন্ট ক্যাট আই ১৪ স্টোন ও ৪০০ মিলিগ্রাম প্রবাল।
৩৬ জনেরও বেশি কারিগর এক বছর ধরে এ শাড়িটি তৈরি করেন।
২০০৮ সালের পাচঁ জানুয়ারি ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় ব্র্যান্ড দ্য চেন্নাই সিল্ক এই শাড়িটি বিক্রি করেন ৩৯ লাখ ৩১ হাজার রুপি যা বাংলা টাকাই ৫০ লাখ। কাতারের একজন ব্যবসায়ী তার হবু স্ত্রীর জন্য শাড়িটি কিনে নেন। ভারতের এই শাড়িটি বিলাসিতার কারণে বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
নিজস্ব প্রতিবেদক






















































































































































































