Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আপনি কি জানেন লবণের বিকল্প কী?

আপনি কি জানেন লবণের বিকল্প কী?

 নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবার, ২০২৩ ০৯:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

রান্নায় বা খাবারের স্বাদ বাড়ানোর জন্য লবণের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই রান্নায় ব্যবহার করতে পারেন লবণের বিকল্প উপাদান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সুস্থ জীবনযাপনের জন্য একজন ব্যক্তির প্রতিদিন প্রয়োজন মাত্র ৫ গ্রাম লবণের। কিন্তু ন্যাশনাল এনসিডি মনিটারিং সার্ভে-র করা সমীক্ষা বলছে, ভারতে ও বাংলাদেশে একজন মানুষের শরীরে ৮ গ্রাম বা তারও বেশি লবণের উপস্থিতি রয়েছে।

শরীরে অতিরিক্ত লবণ বা সোডিয়ামের কারণেই কম বয়সে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যহীনতা ও কিডনির সমস্যায় ভুগতে দেখা যায় রোগীদের।

আরও পড়ুন: আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস...

তাই চিকিৎসকরা বলছেন, শরীরে লবণের পরিমাণ কমিয়ে আনার দায়িত্ব সাধারণ মানুষেরই। এর জন্য রান্নায় বেশি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

রান্নায় লবণের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন লেবুর রস বা ভিনেগারকে। পুষ্টিবিদরা বলছেন, লেবুর রসে রয়েছে প্রাকৃতিক লবণ বা সোডিয়াম। তাই রান্নায় লেবুর রস ব্যবহার করলে লবণের পরিমাণ অনেকটাই ব্যবহার কমে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা য়ায়, অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ আমচুর পাউডার এবং রসুনও লবণের একটি উৎকৃষ্ট বিকল্প হতে পারে। তাই আজই রান্নায় লবণের ব্যবহার কমিয়ে আনতে এই তিন উপাদানের যেকোনো একটির ব্যবহার বাড়িয়ে দিন। আর সুস্থ থাকুন।

নিজস্ব প্রতিবেদক