Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাদা ও লাল পেয়ারা খেলে কী কী উপকার হয়?

সাদা ও লাল পেয়ারা খেলে কী কী উপকার হয়?

 নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বার, ২০২৩ ১১:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 58 বার

আপনারা অনেকেই পেয়ারা খেতে পছন্দ করেন। পেয়ারাই রয়েছে ভিটামিন “এ”, “বি”, “কে”, “ই“, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন “সি” আর ফসফরাসে ভরপুর। এই ফল স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

তাই আপনি ডায়েটে রাখতে পারেন বহুগুণ সমৃদ্ধ ফল পেয়ারা। বাজারে লাল ও সাদা দুই ধরনের পেয়ারাই পাওয়া যায়। এটি খাওয়ার পর শরীরে কী পরিবর্তন হয়, তা হয়তো অনেকেই জানেন না!

পুষ্টিবিদরা বলছেন, এই দুই রঙের পেয়ারাই শরীরের জন্য বেশ উপকারী। চলুন সেগুলো জেনে নেওয়া যাক পেয়ারায় খেলে কী কী উপকার পাওয়া যাবে …

১) রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পেয়ারা বেশ উপকারী। আপনারা কমলালেবুর পরিবর্তে খেতে পারেন পেয়ারা। পেয়ারার গুণাগুণ চারটি কমলালেবুর সমান।

২) ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে পেয়ারা। কারণ, পেয়ারায় অনেকটা পরিমাণ ফাইবার থাকে, যা আপনার শরীরের চিনি শুষে নিতে কাজ করে।

আরও পড়ুন: শীতে চুল-ত্বকের যত্নে উপকারী কোন তেল?...

৩) পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। তাই দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে।

৪) পেয়ারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার করার ক্ষমতা আছে। পেটের গোলযোগ কমাতেও সাহায্য করে এ ফল।

৫) রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদ্যন্ত্রেরও যত্ন নেয়।

৬) দাঁত, ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারী পেয়ারা।

তবে আপনারা সাদার তুলনায় লাল পেয়ারা খেতে পারেন। এতে রয়েছে ওমেগা৩, ওমেগা৬ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবারের মতো উপাদান। আপনারা নিয়মিত যে কোনো পেয়ারা খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার শরীরের সুফল মিলবে।

নিজস্ব প্রতিবেদক