Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাদা না বাদামি ডিম, কোনটা বেশি পুষ্টিকর?

সাদা না বাদামি ডিম, কোনটা বেশি পুষ্টিকর?

 নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বার, ২০২৩ ১২:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

আপনারা সবাই ডিম খেতে পছন্দ করেন। এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। আপনার শরীরে ওজন কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো – সব কিছুতেই ডিমের জুড়ি নেই। অনেক সমস্যারও সমাধান করে ডিম।

আবার অনেকের প্রশ্ন, সাদা না কি বাদামি কোন ডিম খাওয়া বেশি উপকারী? চলুন সেগুলো জেনে নেওয়া যাক…

আপনারা ভাবেন বাদামি ডিমে অনেক পুষ্টিগুণ বেশি, কেউ আবার ভাবেন সাদা ডিমে। এই ধারণাটা ভুল।

ভারতীয় গণমাধ্যম ‘বোল্ড স্কাই’য়ের এক প্রতিবেদন বলছে, ডিমের খোসার রং সাদা হবে না বাদামি, তা নির্ভর করে মুরগির প্রজাতির উপর।

আরও পড়ুন: অতিপ্রিয় খেজুরের রস এখন বিলুপ্তির পথে...

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিম বাদামি হোক বা সাদা, পুষ্টিগুণ কম-বেশি একই রকম থাকে। এই দুই ধরনের ডিমের মধ্যে পুষ্টির তেমন কোনও পার্থক্য নেই।দুই ধরনের ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, রাইবোফ্ল্যাভিন, সেলেনিয়াম এবং কোলিনের মতো প্রয়োজনীয় উপাদান। তাই সাদা এবং বাদামি- দুই ধরনের ডিমই অত্যন্ত স্বাস্থ্যকর।

তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাদামি বা লালচে রঙের ডিমে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড একটু বেশি রয়েছে। কিন্তু এই পরিমাণ এতই অল্প যে তাতে খুব একটা পার্থক্য পড়ে না।

নিজস্ব প্রতিবেদক